Friday, July 22, 2016
কোরবানী ঈদের কবিতা
ঈদের নতুন কবিতা."""
. গরুডাকে হাম্বা হাম্বা
ছাগল ডাকে ব্যা ,
মহিষ বলে কি হয়েছে
এত চেঁচাও ক্যা ?
মনের দুঃখে বলে গরু
কি আর কবো ভাই ,
কাল সকালে হতে হবে
কুরবানির জবাই !
কেঁদে কেঁদে ছাগল জানায়
আমারো কেছ তাই ,
তুমিও ভাই পাড় পাবেনা
বাঁচার উপায় নাই !
কথা শুনে মৃদু হাসে
মহিষ ভাইয়া কয় ,
ভাল করে বুঝিয়ে দেয়
জ্ঞানী গরু মহাশয়।
শোন হে ভাই শোন তবে
আসল কথা কই ,
আমরাতো কেউ এ দুনিয়ায়
অমর মোটেও নই !
একদিন হলেও যেতে হবে
দুদিন আগে পরে ,
তার চেয়ে ভাল কুরবান হওয়া
মহান আল্লাহর তরে !
ছাগল গরুভেবে দেখে
কথা পুরো ঠিক ,
সাথে সাথে কান্না থামায়
নিজেদের দেয় ধিক !
উঁচু কন্ঠে বলে ওঠে
ওহে মহিষ ভাই ,
আল্লাহর তরে প্রস্তুত মোরা
মনে আর ভয় নাই !
Labels:
Funny Kobita
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment