>কিরে তুই অনলাইনে আসলি আমাকে ফোন দিলি
না কেন....???
>>কেন...???
>>আগে যেমনটা করছিস এখন আর সেসব খুঁজে
পাই না তোর মাঝে
>>ডাটা অন ছিল তাই একটিভ দেখিয়েছে
>>সত্যি কি তাই....???
>>দেখ তুহিন তুই যদি অন্যটা বুঝিস তাহলে আমার কিছুই
বলার থাকবে না।আমি একটা ফ্রি লাইফ চাই।
>>আর কত ফ্রি লাইফ চাস তুই.....???
>>তোর যদি ভাল না লাগে তাহলে আমাকে ছেড়ে
দে প্লিজ। আমি এত চাপ আর নিতে পারছি না।
>>ছেড়ে দিব বলে তো হাতটা ধরি নি.....!!!
>>জানি না বাই।আর ম্যাসেজ দিবি না
>>রিধি শোন, শোন বলছি
.
আমার করা শেষ ম্যাসেজটি আর যায় নি।লিখা উঠেছিল
"This Person Isn't Receiving a Message From
You Right Now" দ্যাট মিনস আমাকে ম্যাসেজ ব্লক
দিয়েছে।ফোনে ট্রাই করেওও দেখলাম কিন্তু
ফোনের সুইচড অফ করা ছিল।
.
রিধিটা ইদানীং কেমন যেন অন্যরকম হয়ে যাচ্ছে।
কথাবার্তা সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছে।
রিলেশনের প্রথমদিকে আমার সাথে ঠিক
যেরকমভাবে কথা বলত এখন আর সেরকম খুঁজে
পাই না রিধির মাঝে।প্রথমে আমার যতটা কেয়ার
করত,আমাকে যতটা ভালবাসত এখন আর সেরকম
কিছুই দেখি না।অবশ্য রিধিকে সন্দেহ করি না কারন
একটা রিলেশন টিকে থাকে বিশ্বাসের উপর।কিন্তু
ওর কথাগুলো খুব কষ্ট দেয় আমাকে।
আর কিছু হলেই ম্যাসেজ ব্লক দেয়।ম্যাসেজ
ব্লক দেয়া এটা যেন একটা দৈনন্দিন রুটিনের
অন্তর্ভুক্ত হয়ে গেছে।
সকালে কি হয় এখন সেই অপেক্ষায় আছি......!!
.
পরেরদিন সকালবেলা.....
.
ঘুম থেকে উঠেই ফোনটা হাতে নিলাম।না আজ
ফোনে কোনো ম্যাসেজ বা কোনো মিসড
কল নেই।প্রতিদিন সকালে রিধি আমাকে ফোন
দিয়ে অনলাইনে আসতে বলত কিন্তু আজ.....!!
ডাটা অন করে অনলাইনে ঢুকলাম।হুম রিধি অনলাইনেই
আছে।নামের পাশে ছোট্ট সবুজ চিহ্নটা এখনও
জ্বলছে।ম্যাসেজ টাইপ করতে গিয়ে হঠাত মনে
পড়ে গেল রাতে যে আমাকে ব্লক দিয়েছিল।তাই
হাই লিখে সেন্ড করার ট্রাই করলাম।নাহ এখনও
ব্লকেই আছি।রিধির গ্রামীণফোনে কল দিলাম।
দুইবার কেটে দেয়ার পর তিনবারের মাথায় ফোনটা
রিসিভ হল......
.
>>কি ব্যাপার রিধি তুই আমাকে ম্যাসেজ ব্লক দিয়ে
রাখছিস কেন....???
>>এমনি ইচ্ছে হয়েছে
>>ইচ্ছে হবে কেন.....???
>>এই শোন তোর কথার এত কৈফিয়ত দিতে আমি
বাধ্য নই।আমি ব্রেক আপ চাই।
.
রিধির মুখে কথাটা শোনার পর খানিকক্ষণের জন্য
স্তব্ধ হয়ে গেলাম।কি বলছে এটা.....??? যেই রিধি
আমাকে এত ভালবাসত আজ সেই কিনা বলছে
ব্রেক আপ চায়......???ভাবতেই কেন জানি খুব কষ্ট
হচ্ছে....
.
>>রিধি তুই কি বলছিস এইসব....???
>>হ্যাঁ আমি ঠিকই বলছি
>>অনলাইনের ব্লকটা একটু ছুটায় দিবি প্লিজ....???
>>কেন....???
>>ফোনে ব্যালেন্স সীমিত। অনলাইনে কিছু কথা
বলতাম.....!!
>>আচ্ছা দিচ্ছি
.
ফোনটা কেটে দিলাম।আসলে ফোনে টাকা
আছে ঠিকই কিন্তু এখন রিধির সাথে কথা বলা সম্ভব
না।সইতে পারব না......!!!
২ মিনিট পর রিধিকে অনলাইনে ম্যাসেজ দিলাম....
.
>>রিধি....??
>>তুহিন আমি ব্রেক আপ চাই
>>কেন চাস....???? আমার কি অপরাধ....????
>>আমি জানি না এতকিছু।আমি ব্রেক আপ চাই
>>আমি কি তোর যোগ্য নই....????
>>জানি না
>>জানবি না কেন....??? জানতে হবে তোকে
>>দেখ তুহিন চুপ কর বলছি।তোর সাথে কথা
বলতে ভাল লাগছে না
>>লাগবে কিভাবে তুহিন তো এখন পুরোনো
হয়ে গেছে।পুরোনো জিনিসের প্রতি মানুষের
আকৃষ্টতা একটু কমই থাকে
>>বুঝিসই যখন তাহলে কথা বলছিস কেন.....???
>>আচ্ছা ব্রেক আপ করব।তোকে
সারাজীবনের জন্য মুক্তি দিয়ে দিব তবে আমার
একটা জিনিস চাইবার আছে
>>কি জিনিস....???
>>আমার সাথে শেষবারের মত একটু দেখা করবি
প্লিজ....???
>>না
>> প্লিজ লাস্ট বার.....!! একবার দেখা কর প্লিজ। আর
তো কখনও কথাও হবে না আর দেখাও হবে না
>>আচ্ছা ঠিকাছে।বল কবে,কোথায় আসতে
হবে.....!!
>>আজ বিকেলেই আয় পার্কে
>>আচ্ছা আমি বিকেল ৪:০০ টায় আসব
>> আচ্ছা ঠিকাছে
.
অনেক কষ্টে রিধিকে দেখা করানোর জন্য
রাজী করালাম।কিছু কথা বলার ছিল যেইগুলো না
বললেই নয়।আর কথাগুলো সামনা সামনি বলতে
হবে।ফোনে বললে হবে না। তাই দেখা করতে
বললাম।
.
বুকের ঠিক মাঝখানটায় কেন জানি একটা চিনচিনে ব্যাথা
হচ্ছে।খুব ব্যাথা হচ্ছে।কাছে মানুষগুলো যখন
দূরে চলে যায় তখনই মনে হয় এমন লাগে....!!
.
বিকেল ৪:০০ টায় পার্কে.....
.
বেঞ্চের দুইদিকে দুইজনই চুপ করে বসে আছি।
কারো মুখে কোনো কথা নেই।রিধিই নিঃস্তব্ধটা
ভাঙল
.
>>কি জন্যে ডেকেছিস বল
>>তুই কি আসলেই ব্রেক আপ চাস রিধি.....???
>>কি মনে হয় তোর.....???
>>কেন জানি বিশ্বাস হচ্ছে না তোর কথাগুলো....!!!
এটা কি সেই রিধি যে আমাকে অনেক
ভালবাসত.....??? এটা কি সেই রিধি যে আমার জ্বরের
কথা শুনে হাউমাউ করে কাঁদতে কাঁদতে আমার বাসায়
এসেছিল.....????
>>হ্যাঁ এটা সেই রিধিই তুই যাকে চিনিস
>>আচ্ছা সে কেন এত চেঞ্জ হয়ে
গেল.....????
>>জানি না
>>সত্যি ব্রেক আপ চাস.....????
>>হ্যাঁ
>>আরেকটা বার ভাবা যায় না....???
>>না যায় না।তুই নিজেকে যোগ্য প্রমাণ করতে
পারিস নি
>>মানে.....????
>>আবেগ দিয়ে কখনও জীবন চলে না।
No comments:
Post a Comment