আবিদ রিক্সা থেকে
নেমে ভাড়া দেয়ার
জন্য পকেট থেকে
মানিব্যাগ টা বের
করতে
না করতেই শিমু হুট
করে রিক্সাওয়ালা কে
ভাড়াটা দিয়ে দিলো।
- এটা কি হলো ??
- কি হইসে ?
- তুমি ভাড়া দিলা
কেন ?
- দিসি তো কি হইসে !!
অন্য কারো ভাড়া
তো দেইনি, আমার
গুল্টুপুল্টুর ভাড়া দিসি।
- তাই বলে প্রতিদিন
তুমিই এভাবে দিবা ??
- আরে চলো তো, এত
কথা বলার টাইম নেই
এখন, চলো বলছি...
.
শিমু, আবিদের হাত টা
ধরে একরম প্রায়
টেনে হিঁচড়ে পার্কের
ভিতরে ঢুকলো। সেই
চিরচেনা বেঞ্চটাতে
দুজন বসলো। এখানেই
প্রথম শিমুকে
ভালবাসি বলেছিলো
আবিদ।
সেই কৃষ্ণচূঁড়া গাছ টা
এখনো তাদের
ভালবাসার সাক্ষী
হয়ে ঠায় দাঁড়িয়ে
আছে।
- খাইসো সকালে ??
শিমুর কথা শুনে আবিদ
প্রথমে একটু থমকে
গিয়ে বললো-
- হ্যাঁ খাইসি তো
- কি খাইসো ? তুমি না
ফোনে বললা
তোমার মেসের
সকালের মিল আজ
বন্ধ !!
কি খাইসো তাইলে ??
- ইয়ে মানে বাইরের
দোকান থেকে কিছু
খেয়ে নিসি
- কঁচু খাইসো তুমি !!
খাইলে মুখ এত শুকনা
কেন ??
.
শিমু তার
ভ্যানিটিব্যাগ থেকে
ছোট একটি
টিফিনের বাটি বের
করলো। আবিদ
বিরিয়ানি খুব পছন্দ
করে, টিফিন বাটিতে
বিরিয়ানি দেখে আবিদ
বলে উঠলো- “এটা
আবার কখন আনলা??
কে আনতে বলসে
তোমারে হুম”??
“একদম বেশী কথা
বলবা না, চুপচাপ খাও” !!
আবিদ বাধ্য ছেলের
মত চুপচাপ খেতে
লাগলো। শিমু তাকিয়ে
তাকিয়ে আবিদের
খাওয়া দেখছে, বড্ড
বেশী ভালো লাহছে
তার। প্রিয় মানুষটাকে
পরম তৃপ্তিতে
খেতে দেখার মাঝে
সত্যিই অন্য রকম
এক
সুখ অনুভূত হয়, সেটা
এখন শিমুর হচ্ছে।
.
“তোমার পা টা একটু
দেখতে দিবে” ??
খাওয়া শেষ করেই
আবিদের এমন কথায়
শিমু
একটু হকচঁকিয়ে উঠে
বললো- “কেন পা দেখি
কি করবা” ??
আবিদ একটু আমতা
আমতা করে বললো-
“না
মানে তোমার ফর্সা
পায়ের চিকন চিকন
আঙুল গুলো দেখতে
ইচ্ছে হচ্ছে খুব”
“হুহ আজাইরা ঢং”
বলেই শিমু লাজুক মুখে
আবিদের দিকে পা
বাড়িয়ে দিলো।
আবিদ পকেট থেকে
লুকিয়ে রাখা পায়েল
টি বের করে পরিয়ে
দিলো শিমুর পায়ে।
শিমু কঠিন গলায়
বললো-
“পায়েল আনতে বলসে
কে ?? টাকা পাইসো
কোথায়” ??
“আরে একটা পায়েলের
আর কত দাম?? বাদ
দাও তো। আমি জানি
পায়েল তোমার খুব
পছন্দ তাই আর কি”
.
শিমু তার পায়ের দিকে
তাকিয়ে আছে। সে
জানে মাসের শেষের
দিকে এই পায়েল টা
কিনতেও আবিদ কে
কতটা পেরেশানি হতে
হয়েছে। সে
কিচ্ছুক্ষনের জন্য
নির্বাক, তার
চোখ দু'টো চিকচিক
করে উঠছে । সে একটা
জিনিস খুব ভালভাবে
উপলব্ধি করছে-
অভাবের ভালবাসা
গুলোতে ভালবাসার
কোনো অভাব থাকে না।
একদম না।
No comments:
Post a Comment