Saturday, November 12, 2016

ভালবাসি

সকাল থেকে একটানা বৃষ্টি হচ্ছে।যতদূর
পর্যন্ত দৃষ্টি যায়,সমগ্র আকাশ কাল
মেঘে ছেয়ে গেছে।ঘুম থেকে উঠেই
ব্যালকানিতে গিয়ে বসলাম।মনে
হচ্ছে মাথার ওপর দিয়ে অবিরল
অবিচ্ছিন্ন ধারায় বৃষ্টি হচ্ছে।আর
কানে এসে বাজছে তার একটানা
সুমধুর কুলুধ্বনি....প্রকৃতির এই মনোরম দৃশ্য
সত্যি খুব অদ্ভুত।ভাবতেই মনের মধ্যে এক
অন্যরকম অনুভূতি কাজ করে...
,
কিন্তু এই সময় টা আর বেশি স্থায়ী হল
না।হঠাত ফোন টা বেজে উঠলো...
"ধুর,এই অসময়ে আবার কে বিরক্ত করল!!"
ফোন রিসিভ করতেই ওই পাশ থেকে এক
মেয়েলি কন্ঠের আওয়াজ ভেসে এল।
>>আদিবা:কিরে এখনো ঘুমাচ্ছিস
নাকি?
>>আমি:তুই কি কল করার সময় পেলি না?
,
>>আদিবা:কেন?আমার যখন ইচ্ছে কল
দিবো।তোর এত বাধে কিসে?
>>আমি:দেখ,খুব ভাল একটা মুডে
ছিলাম।তার তো ১২টা বাজিয়েছিস।
আবার ঝগড়া করে মাথা খারাপ করিস
না।
,
>>আদিবা:ওই ছেমড়া,কি বললি তুই?
আমি তোর মাথা খারাপ করছি?তুই
আজকে আয় পড়তে তোর খবর আছে......
>>আমি:আজকে পড়া আছে নাকি?
আজকে তো কলেজ বন্ধ।
>>আদিবা:নাহ।তাও তুই আসবি।আমি
কলেজ গেটের বাইরে ৪ টায় অপেক্ষা
করব...
,
>>আমি:কেন?আমি পারবো না।
ঘুমাবো আজকে।
>>আদিবা:না না না আবির দেখ প্লিজ
আসিস।কিছু জরুরি কথা বলব।
>>আমি:কি বলবি?
>>আদিবা।আসলেই বলব।এখন বাই।আর
হ্যা তুই নিল শার্ট টা পরে আসিস তো..
>>আমি:আচ্ছা বা........টুট টুট
,
ফোন কেটে গেল।আমি আবির।কথা
হচ্ছিল আদিবা আর আমার।আমরা
দুজনেই এইবার ইন্টার ২য় বর্ষএর।আমরা
পাশাপাশি এলাকায় থাকি।ওর
সাথে আমার পরিচয় কলেজ থেকে।
সেই থেকে আমরা বেশ ভাল বন্ধু।
কলেজ,কোচিং কোথাও ঘুরতে
যাওয়া সব কিছু একসাথেই করি।খুনসুটি
আর দুষ্টামিরর মধ্যে আমাদের সময় পার
হয়ে যায়।
আমরা ভাল বন্ধু হলেও আমাদের সম্পর্ক
টা কিছু গভীর।আর আমি আদিবা কে
কিছু টা ভালবাসি।কিন্তু ফ্রেন্ডশিপ
নষ্ট হয়ে যাওয়ার ভয়ে আর সেটা বলা
হয় না।
,
যাই হো,দেখতে দেখতে বৃষ্টি থেমে
গেল।মেঘের আড়াল থেকে সূর্য উকি
দিচ্ছে।ঝটপট ফ্রেশ হয়ে নিলাম কলেজ
যাওয়ার উদ্দেশ্যে....
,
,
সময় ৪টা বেজে ২৫ কলেজ গেইট এর
সামনে...
এক তো সকালের ঝগড়া তার ওপর লেট
করে আসছি।ভাবছি আজকে সব তুফান
আসবে হয়ত...
,
দেখলাম আদিবা বসে আছে।আজকে
ওকে সত্যি অনেক সুন্দর লাগছে।
দেখলাম কপালে ছোট্ট কাল
টিপ,খোপায় জবা ফুল তার ওপর পুরো
নিল ড্রেসে কোন এক স্বর্গ থেকে
নামা নিল পরির মতই লাগছে।
ভাবছিলাম মারধর খেতে হবে।কিন্তু
ওইখানে গিয়ে ঘটলো তার বিপরীত...
,
>>আদিবা:কিরে এত দেরি করলি যে?
বাসায় কোন কাজ ছিল বুঝি?
>>আমি:না মানে আমি আসলে...
>>আদিবা:আচ্ছা বাদ দে।চল না আমরা
ওই লেকের পারে গিয়ে বসি।
>>আমি:আচ্ছা চল..
,
দুজন চুপচাপ হাটছি।আজকে আদিবাকে
অন্যরকম লাগছে।দেরি করে
আসলাম,কিন্তু বকা দিল না।আবার
এইটা নিয়ে বেশ চিন্তিত যে কি
বলবে।
,
"আদিবা কাউকে পছন্দ করে না তো?"
না না তা হবে কেন।কি সব ভাবছি
আমি।
কিন্তু ও যদি বলে কাউকে ভালবাসি
তাহলে তো আমি মরেই যাবো।
,
ভাবতে ভাবতে লেকের পাড়ে এসে
বসলাম।
>>আমি:হুম বল কি বলবি।
>>আদিবা:হুম বলব কিন্তু তার আগে কিছু
জিজ্ঞাস করব তোকে সত্য বলতে হবে...
,
>>আমি:আচ্ছা।।।
>>আদিবা:আবির তুই কি আমাকে
ভালবাসিস?
,
>>আমি:এইটা কি বলছিস?
>>আদিবা:আবির এইটা আমার প্রশ্নের
উত্তর না।
,
>>আমি:জানি না।
>>আদিবা:তাহলে কি জানিস তুই?
,
>>আমি:কিছুই না..
>>আদিবা:ওহহ আচ্ছা।আবির আমার
বিয়ে ঠিক হয়ে গেছে।আম্মু জানতে
চাইছে আমি কাউকে পছন্দ করি কি
না।যদি পছন্দের কেউ থাকে তবে তার
সাথে বিয়ে দিবে।নাহলে উনারা
যাকে পছন্দ করবেন তার সাথে দিবে।
তুই তাহলে আমার বেস্ট ফ্রেন্ড ছিল
আর থাকবি...আচ্ছা তাহলে বাই..
,
বলেই উঠে হাটা শুরু করে দিল।
,
>>আমি:ওই দাড়া আমি কিছু বলব।
>>আদিবা:কি বলবি বল..
,
>>আমি:আমি জানি না তোকে
ভালবাসি কি না।কিন্তু তোর সাথে
কথা বলতে না পারলে আমি অস্থির
হয়ে পরি।তোর সাথে পার করা প্রতি
টা সময় আমার ভাল লাগে।তোর জন্য
মনের ভিতরে আনচান করে।তোকে
কেন জানি নিজের থেকেও অনেক
আপন মনে হয়।সবসময় তোর পাশে থাকতে
ইচ্ছে হয়।আর এগুলা সেই প্রথম থেকে হত
যেদিন আমি তোকে দেখেছিলাম।
যদি এর নাম ভালবাসা হয়,তবে হ্যা
আমি তোকে ভালবাসি।
,
>>আদিবা:তাহলে এগুলা আগে বলিস
নি কেন?
>>আমি:আমি ভেবেছি আমাদের
মধ্যকার সম্পর্ক নষ্ট হয়ে যাবে।তুই আর
কথা বলবি না।তাই....
,
>>আদিবা:ওরে ইডিয়ট,আমি জানি তুই
প্রথম থেকেই আমাকে ভালবাসিস।আর
আমিও তোকে ভালবাসতাম।কিন্তু তুই
তো গাধা,তাই বুঝতে পারিস নি...
>>আমি:কিইইইইইইই!!!!!তুইও তার মানে
আমাকে......
,
>>আদিবা:জি মিস্টার।আর হ্যা আমার
কোন বিয়ে টিয়ে হচ্ছে না।বুঝছেন
ইডিয়ট সাহেব!!!
>>আমি:মানে?তুই মিথ্যা বললি কেন
তাহলে?
,
>>আদিবা:ও হেলো মিথ্যা না বললে
আপনি সত্যি টা বলতেন না।যাই
হোক,এখন সুন্দর করে প্রোপোজ করেন...
,
>>আমি:কিভাবে করব?
>>আদিবা:মানে?এইটাও শিখিয়ে
দিতে হবে?
,
>>আমি:আচ্ছা চোখ বন্ধ কর।
>>আদিবা:কেন?কিস করবি নাকি?
,
>>আমি:আরে ধুর কর তো আগে...
>>আদিবা:আচ্ছা...
,
অতঃপর আমি পাশের বাগান থেকে
খুঁজে খুঁজে দুইটা গাঁদা ফুল ছিরে
নিয়ে আসলাম।গোলাপ নেই।এইটা
দিয়েই কাজ চালাতে হবে।
,
>>আমি:ওই চোখ খোল..
আদিবা চোখ খুলল..
আমি দুই হাতে ফুল নিয়ে বললাম..
"আদিবা,আমি তোকে ভালবাসি"
,
>>আদিবা:আচ্ছা তুই কি আসলেই ইডিয়ট?
জিএফ কে কেউ তুই বলে?
>>আমি:ওহ সরি।"আমি তোমাকে
ভালবাসি।
,
>>আদিবা:আমিও তোমাকে
ভালবাসি ইডিয়ট ।
>>আবির:তাহলে আমাদের মাঝে এত
দুরুত্ব কেন?
,
আদিবা মুচকি হাসি দিয়ে আমার
বুকে মুখ লুকালো...
,
,
পাখিরা কিচিরমিচির করছে।সূর্য
প্রায় পশ্চিম আকাশে ললাট বর্ন ধারণ
করেছে।সকালে বৃষ্টি হওয়ার পর
বিকেলে মেঘে রংধনুরর কয়েক টা রঙ
দেখা যাচ্ছে।
আর লেকের পাশে দারিয়ে
আদিবাকে জরিয়ে ধরে প্রকৃতির এক
অপরূপ দৃশ্য উপভোগ করছি......

No comments:

Post a Comment